ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

আশুলিয়ায় ৭ জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় ২০তম সাক্ষীর সাক্ষ্য শেষ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় আশুলিয়ায় সাতজনকে হত্যা, যার মধ্যে ছয়জনের মরদেহ পোড়ানো হয়েছিল, সেই অভিযোগে দায়ের করা মামলার ২০তম সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। ট্রাইব্যুনাল এই মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ঠিক করেছেন।

আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি বিচারিক প্যানেলে এই ২০তম সাক্ষীর সাক্ষ্য ও জেরা নেওয়া হয়।

এর আগে, গত ২১ অক্টোবর এই আলোচিত মামলাটিতে সাক্ষ্য দিয়েছিলেন এএসপি এনায়েত এবং শহিদ বায়োজিদ বোস্তামীর ভাই কারিমুল। সাক্ষ্য শেষে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। সব মিলিয়ে এই মামলায় এখন পর্যন্ত মোট ২০ জন সাক্ষ্য দিলেন।

গত ২১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলাটির বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। এই আলোচিত মামলায় মোট আসামি ১৬ জন, যাদের মধ্যে আটজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে শেখ আবজালুল হক নামে একজন এরই মধ্যে রাজসাক্ষী হয়েছেন। আজকের এই সাক্ষ্যগ্রহণকে কেন্দ্র করে বুধবার সকালেই গ্রেপ্তারকৃত আট আসামিকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

আশুলিয়ায় ৭ জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় ২০তম সাক্ষীর সাক্ষ্য শেষ

আপডেট সময় : ০৩:০০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫