ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নির্বাচনি প্রচারে নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ৩১ জানুয়ারি মহিলা জামায়াতের মহাসমাবেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়া নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজপথে বড় ধরনের শো-ডাউনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ৩১ জানুয়ারি (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটির মহিলা বিভাগ।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানানো হয়। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচারণা চালানোর সময় তাদের নারী কর্মীরা রাজনৈতিক প্রতিপক্ষের সহিংসতা ও হেনস্তার শিকার হয়েছেন। বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের হাতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এই প্রতিবাদী সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাওলানা এ টি এম মাছুম এবং কেন্দ্রীয় নেতা অলিউল্লা নোমান।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। জামায়াতের ইতিহাসে এটিই মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত প্রথম মহাসমাবেশ হতে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক সভা-সমাবেশ ও প্রচারণায় অংশ নেওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। কিন্তু নির্বাচনি মাঠে নারী কর্মীদের ওপর বর্বরোচিত হামলা ও শ্লীলতাহানির মতো ঘটনা জনমনে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার এবং নারীদের রাজনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতেই তারা রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছেন। সমাবেশ সফল করতে ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি শুরু করেছে মহিলা জামায়াত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালের কড়াপুর মিয়াবাড়ি মসজিদ: ব্রিটিশবিরোধী সংগ্রামের স্মৃতি বিজড়িত এক স্থাপত্য

নির্বাচনি প্রচারে নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ৩১ জানুয়ারি মহিলা জামায়াতের মহাসমাবেশ

আপডেট সময় : ০২:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬