বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট জয়ী না হলে সরকার গঠন করে কোনো রাজনৈতিক ফায়দা পাওয়া যাবে না। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে যশোরে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ক্ষমতায় এলে যশোরকে একটি সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে। একই সঙ্গে, বেকার যুবকদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ব্যাপারেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ডা. শফিকুর রহমান জোর দিয়ে বলেন যে, যে তরুণ প্রজন্ম ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে, তারা এখনও সক্রিয় রয়েছে এবং পুরাতন ব্যবস্থার আমূল পরিবর্তন চায়।
রিপোর্টারের নাম 

























