ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ইসলামিক ব্যাংকের আবগারি শুল্ক জটিলতা: এনবিআরের সঙ্গে আইবিসিএফের আলোচনা, সমাধানের আশ্বাস

গত সোমবার ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) একটি প্রতিনিধিদল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছে। আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে ট্রেড ফ্যাসিলিটি ঋণ ও বিনিয়োগ সুবিধার ওপর আবগারি শুল্ক হিসাবায়নে প্রচলিত ও ইসলামিক ব্যাংকিংয়ের মধ্যে বিদ্যমান তারতম্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এনবিআর কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে।

আইবিসিএফের চেয়ারম্যান খাজা শাহরিয়ারের নেতৃত্বে প্রতিনিধিদলটি এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করে। তারা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে ইসলামিক ব্যাংকিংয়ের ট্রেড ফ্যাসিলিটি ঋণ ও বিনিয়োগ সুবিধার ওপর আবগারি শুল্ক গণনার ভিন্নতা তুলে ধরেন। ইসলামিক ব্যাংকগুলো মনে করে, এই ভিন্নতার কারণে তাদের কার্যক্রম পরিচালনায় কিছু জটিলতা তৈরি হচ্ছে। প্রতিনিধিদল বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে এই সমস্যা সমাধানের জন্য এনবিআরকে অনুরোধ জানায়।

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষ আইবিসিএফের উত্থাপিত বিষয়টি মনোযোগ সহকারে শোনেন। তারা প্রচলিত আইনি কাঠামোর আওতায় সমস্যাটি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

বৈঠকে এনবিআরের পক্ষে চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ছাড়াও ট্যাক্স লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্টের সদস্য এ কে এম বদিউল আলম, সিআইসি’র ডিরেক্টর জেনারেল আহসান হাবিব এবং ভ্যাট পলিসির মো. মশিউর রহমান উপস্থিত ছিলেন।

আইবিসিএফ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান, শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাফাত উল্লা খান, আইবিসিএফের অনারারি সেক্রেটারি নূরুল ইসলাম খলিফা, স্ট্যান্ডার্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী এবং আইবিসিএফের সহকারী সচিব জাহাঙ্গীর আলম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার পেট্রোল জব্দ, আটক ১

ইসলামিক ব্যাংকের আবগারি শুল্ক জটিলতা: এনবিআরের সঙ্গে আইবিসিএফের আলোচনা, সমাধানের আশ্বাস

আপডেট সময় : ০৭:০০:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬