মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

জাতীয় নির্বাচন ঘিরে হাসপাতালগুলোতে ১০ জরুরি নির্দেশনা: ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম ও মেডিকেল টিম গঠনের নির্দেশ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্বাচন চলাকালীন নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি হাসপাতালে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে বিশেষ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান গত রোববার এই নির্দেশনা জারি করেন।

নির্দেশনা অনুযায়ী, নির্বাচনকালীন সময়ে প্রতিটি সিটি করপোরেশন এলাকায় ছয়টি, বিভাগীয় পর্যায়ে চারটি, জেলা পর্যায়ে তিনটি, উপজেলা পর্যায়ে দুটি এবং ইউনিয়ন পর্যায়ে একটি করে মেডিকেল টিম গঠন করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা স্বাস্থ্য প্রশাসক জনবলের প্রাপ্যতা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে এই মেডিকেল টিমের সদস্য সংখ্যা নির্ধারণ করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার: ৪ অক্টোবর যোগদান ও পদায়নের তারিখ ঘোষণা

জাতীয় নির্বাচন ঘিরে হাসপাতালগুলোতে ১০ জরুরি নির্দেশনা: ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম ও মেডিকেল টিম গঠনের নির্দেশ

আপডেট সময় : ০৬:০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬