ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

সাবেক সেনাপ্রধানের গুরুতর অভিযোগ: হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে

বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া অভিযোগ করেছেন যে, ভারত ‘গণহত্যার দায়ে দণ্ডিত’ শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে। তার মতে, গত ১৫ বছর ধরে ভারত বাংলাদেশে ‘ফ্যাসিস্ট দুঃশাসনের’ সহযোগী ছিল এবং এখনও শেখ হাসিনার প্রতি রাষ্ট্রীয় সমর্থন অব্যাহত রেখেছে। এই অন্যায় আচরণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াতে বাধ্য হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক বার্তায় সাবেক সেনাপ্রধান এই মন্তব্য করেন। তিনি আরও উল্লেখ করেন, গত ২৩ জানুয়ারি দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার অডিও বক্তব্য প্রচার করা হয়। তার অভিযোগ, ভারতীয় সরকারের প্রত্যক্ষ মদদে সেখানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে।

ইকবাল করিম ভূঁইয়া মনে করেন, এই ঘটনা প্রমাণ করে যে, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে, যা দেশের সার্বভৌমত্বে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের ‘নগ্ন হস্তক্ষেপ’। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়বে এবং ইতোমধ্যেই অবনতিশীল সম্পর্ক আরও ক্ষতিগ্রস্ত হবে, যা কারো জন্যই মঙ্গলজনক নয় বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সাবেক সেনাপ্রধান তার বার্তায় আরও লেখেন, শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের জনগণের বিরোধের মূল বিষয় হলো ‘ফ্যাসিবাদী দুঃশাসন, হত্যাযজ্ঞ ও জাতীয় সম্পদ লুটপাটের’ বিচার ও শাস্তি নিশ্চিত করা। তার দাবি, শীর্ষ অপরাধীদের একটি বড় অংশ দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং তাদের অনেকেই প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে, যা ভারত অবারিতভাবে হতে দিয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, চলমান বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং আদালতের রায়ে নির্ধারিত শাস্তি কার্যকর হওয়ার পরেই কেবল আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার প্রশ্নে সিদ্ধান্ত হতে পারে। এর আগে নয়, এবং বাংলাদেশের মানুষ তা হতে দেবে না।

কিন্তু ভারতের ভূমিকা এক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত বলে অভিযোগ করেন ইকবাল করিম ভূঁইয়া। তার মতে, ভারত অপরাধ আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে, দায়ীদের আশ্রয় দিচ্ছে এবং বিচারের বিষয়টি এড়িয়ে এখনই অভিযুক্তদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করছে।

দালাই লামাকে আশ্রয় দিয়ে ৬৬ বছর আগে গণচীনের সঙ্গে বিরোধে জড়িয়ে ভারত আজও যে মূল্য দিচ্ছে, তা থেকে তারা কোনো শিক্ষা নেয়নি বলেও সাবেক সেনাপ্রধান মন্তব্য করেন। শেখ হাসিনাকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার পরিণতিও ভারতকে আরও বড় মূল্য দিতে বাধ্য করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার পেট্রোল জব্দ, আটক ১

সাবেক সেনাপ্রধানের গুরুতর অভিযোগ: হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে

আপডেট সময় : ০৬:০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬