ঢাকা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি কেন্দ্র ও খেলার মাঠ স্থাপনের আশ্বাস

সুনামগঞ্জের সদর উপজেলার জয়নগর বাজার হাজী গনি বক্স উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিএনপি নেতা গোলাম রব্বানী সোহেল বলেছেন, তাঁর পিতা মরহুম সালেহ আহমেদ কর্তৃক প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাওয়ায় তিনি গর্বিত। একইসাথে, প্রধান শিক্ষক মো. লিলু মিয়া চৌধুরী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মো. আফতাব উদ্দিন এবং এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নির্বাচনকে তিনি আনন্দ ও গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেন।

সোমবার দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম রব্বানী সোহেল এই মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমানে জয়নগর বাজার হাজী গনি বক্স উচ্চ বিদ্যালয়ে এসএসসির কেন্দ্র না থাকায় শিক্ষার্থীদের প্রতি বছর পরীক্ষার জন্য অন্যত্র যেতে হয়। এতে অনেক শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হন, সময় নষ্ট হয় এবং অতিরিক্ত ব্যয় বহন করতে হয়, যা এই অঞ্চলের অনেক অভিভাবকের জন্য কষ্টসাধ্য। তিনি ভবিষ্যতে এই প্রতিষ্ঠানে এসএসসির কেন্দ্র স্থাপনের পাশাপাশি একটি খেলার মাঠ নির্মাণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন।

মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক শিক্ষক অধীর চন্দ্র দাস, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ইনছান মিয়া এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন আবুতালিব আল মুরাদ ও রইছুজ্জামান। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লন্ডনের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার, ‘আওয়ামীকরণের’ অভিযোগ উপদেষ্টার

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি কেন্দ্র ও খেলার মাঠ স্থাপনের আশ্বাস

আপডেট সময় : ০৫:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬