ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

বরিশালে বাসচাপায় ২ জন নিহত, ৫ জন আহত; ব্রেকফেল করে নিয়ন্ত্রণ হারায় বাসটি

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি বাসের চাপায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়শ্রী এলাকায় সাজু পাম্পের সামনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক মোশাররফ হোসেন বালী (৬১) কে মৃত ঘোষণা করেন। তিনি জয়শ্রী গ্রামের মৃত মুজার বালীর ছেলে।

পরে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়শ্রী গ্রামের মো. সেলিম হাওলাদার (৫০) মারা যান। তিনি মোহাম্মদ হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, এবং বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনার পর উজিরপুর মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন এবং যান চলাচল স্বাভাবিক করেন। কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আহতদের পরিচয়-ঠিকানা সংগ্রহের কাজ চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনের বন্দরে সৌদি হামলা: হুতিদের কঠোর জবাবের হুঁশিয়ারি

বরিশালে বাসচাপায় ২ জন নিহত, ৫ জন আহত; ব্রেকফেল করে নিয়ন্ত্রণ হারায় বাসটি

আপডেট সময় : ০৮:০৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬