পাবনার ভাঙ্গুড়ায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ সোয়াত ইমন প্রামানিক (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নৌবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সোয়াত ইমন পৌরশহরের ভদ্রপাড়া এলাকার আব্দুর রউফের ছেলে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ মাদকবিরোধী অভিযান চলাকালীন নৌবাড়িয়া এলাকা থেকে মাদক কারবারি সোয়াত ইমনকে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় ওই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হবে। তিনি এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ব্যাপারেও আশ্বস্ত করেন।
রিপোর্টারের নাম 





















