ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

ক্ষমতায় এলে আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও মাদক নির্মূলের অঙ্গীকার বিএনপির

দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি অপরাধের বিচার প্রচলিত আইনের আওতায় এনে নিশ্চিত করা হবে। দখলবাজি ও সহিংসতার বিরুদ্ধে গ্রহণ করা হবে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি। দেশের সার্বিক উন্নয়ন, দুর্নীতি দমন, মাদক নিয়ন্ত্রণ এবং কৃষি ও কর্মসংস্থান খাতে আনা হবে আমূল পরিবর্তন।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বিগত বছরগুলোতে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যা সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিএনপি সরকার গঠন করলে প্রতিটি অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।

তিনি দুর্নীতি ও মাদককে সমাজের প্রধান দুটি শত্রু হিসেবে অভিহিত করে বলেন, বিশেষ করে নারায়ণগঞ্জ শহর ও এর আশেপাশে যে বিপুল পরিমাণ মাদক ব্যবসার বিস্তার ঘটেছে, তা কঠোর হাতে দমন করা হবে। তরুণ প্রজন্মের বেকারত্ব নিরসনে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, বরং বিভিন্ন ভাষা শিক্ষা ও আধুনিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দেশ ও বিদেশের শ্রমবাজারের জন্য যোগ্য করে গড়ে তোলা হবে। এছাড়া, ইমাম, খতিব ও মাদ্রাসার শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা এবং হালাল উপার্জনের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের সামাজিক মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

কৃষি খাতের উন্নয়নে বিএনপি চেয়ারপারসন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার ‘খাল খনন কর্মসূচি’ পুনরায় চালুর ঘোষণা দেন। নদী ও খাল দখল হয়ে যাওয়ায় কৃষিকাজ যে ব্যাহত হচ্ছে, এই সমস্যা সমাধানে সারা দেশে জলাশয়গুলো সংস্কার করা হবে। এছাড়া, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে বেহাল দশা, তা দ্রুত মেরামতের আশ্বাসও দেন তিনি।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে রোববারের দুপুর থেকেই দলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে কাঁচপুর বালুর মাঠে জড়ো হতে শুরু করে। তীব্র শীত উপেক্ষা করে হাজার হাজার মানুষ গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেন তাদের প্রিয় নেতার বক্তব্য শোনার জন্য।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের জোট প্রার্থী মনির হোসেন কাসেমী, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ জন

ক্ষমতায় এলে আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও মাদক নির্মূলের অঙ্গীকার বিএনপির

আপডেট সময় : ০৪:২৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬