ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে নীলফামারীতে বিপ্লবী ছাত্রজনতার বিক্ষোভ

নীলফামারীতে ‘জুলাই বিপ্লবী ছাত্রজনতা’ নামের একটি সংগঠন আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বিগত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলা মামলার আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে নীলফামারী বড় বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড়ে এসে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাইয়েদুজ্জামান বাবু, সাইয়েদ গোলাম আজম, যুগ্ম সদস্য সচিব ইমরান শাহ্, জাতীয় যুবশক্তির জেলা আহ্বায়ক সৈয়দ মেহেদি হাসান আশিক, ছাত্রনেতা সিরাজুল ইসলাম সোহাগ, মাহবুব রুবেল প্রমুখ।

বক্তারা বলেন, অভিযুক্ত সন্ত্রাসীরা আইনের ধরাছোঁয়ার বাইরে থাকায় তাদের বেপরোয়া কার্যক্রম অব্যাহত রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। বক্তারা অনতিবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ জন

আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে নীলফামারীতে বিপ্লবী ছাত্রজনতার বিক্ষোভ

আপডেট সময় : ০৪:০১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬