ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে অনলাইন ক্যাসিনো পরিচালনাকালে ৬ জুয়াড়ি আটক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অনলাইন ক্যাসিনো খেলার অভিযোগে ছয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার সন্ধ্যায় উপজেলার মুশরুত পানিয়াল পুকুর বালাপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আটকের সময় জুয়াড়িদের কাছ থেকে ক্যাসিনো খেলার অ্যাপসসহ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, রাকিব মিয়া (১৮), নুর হোসেন (৩৫), রিজু ইসলাম রাতুল (২২), শাহিন আলম (২৪), আব্দুল আজিজ (২৩) এবং মানিক মিয়া (২৮)। এদের মধ্যে রাকিব মিয়া, নুর হোসেন, রিজু ইসলাম রাতুল, মানিক মিয়া মুশরুত পানিয়াল পুকুর বালাপাড়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে, শাহিন আলম নিতাই গাংবের এবং আব্দুল আজিজ মৃত সিদ্দিকুল আলমের ছেলে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন (অনলাইনে ক্যাসিনো খেলার অপরাধে) আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনের বন্দরে সৌদি হামলা: হুতিদের কঠোর জবাবের হুঁশিয়ারি

কিশোরগঞ্জে অনলাইন ক্যাসিনো পরিচালনাকালে ৬ জুয়াড়ি আটক

আপডেট সময় : ০৪:০০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬