ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

নবীন শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে রাবিতে পাঁচ দিনব্যাপী কর্মশালা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সদ্য যোগদানকারী ১৪টি বিভাগের ৫৭ জন নবীন শিক্ষককে অন্তর্ভুক্ত করে পাঁচ দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন সিরাজী ভবনের আইকিউএসি কনফারেন্স রুমে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

কর্মশালায় নবীন শিক্ষকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য, গবেষণার নৈতিক মানদণ্ড, পেশাগত সততা ও আচরণবিধি, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক উন্নয়ন এবং জ্ঞান সৃষ্টিতে ভূমিকা, আধুনিক ও সৃজনশীল শিক্ষাক্রম প্রণয়ন, কার্যকর শিক্ষাদান পদ্ধতি, শিক্ষার্থীদের প্রতি নিরপেক্ষতা বজায় রাখা এবং খাতা মূল্যায়নের সঠিক কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপকরা প্রশিক্ষণ প্রদান করবেন। এছাড়াও, একজন শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় গুণাবলি অর্জনেও আলোকপাত করা হবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে কর্মশালা বিকেল ৫টা পর্যন্ত চলবে।

নাট্যকলা বিভাগের নবীন শিক্ষক শাকিবুল হাসান এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, “কিছুদিন আগেও আমি এই বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষার্থী ছিলাম। শিক্ষক হিসেবে নিয়োগ পেলেও, ঠিক কিভাবে শুরু করবো তা নিয়ে কিছুটা দ্বিধা ছিল। এই সময়ে আইকিউএসি’র এমন একটি উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। নিয়মিত বিরতিতে এমন কর্মশালার আয়োজন হওয়া উচিত।”

উদ্বোধনী অনুষ্ঠানে আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, “আমরা কেবল বলতে নয়, শিখতেও চাই। এই কর্মশালার মূল উদ্দেশ্যই হলো একে অপরের কাছ থেকে শেখা। প্রতিটি সেশনই অত্যন্ত আকর্ষণীয় হওয়ায় নবীন শিক্ষকরা এখান থেকে সর্বোচ্চ সুবিধা লাভ করবেন বলে আমি আশাবাদী। একজন শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে নিজেদের গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ ইতিবাচক ভূমিকা রাখবে।”

তিনি আরও যোগ করেন, “শিক্ষকতা এমন এক পেশা যেখানে প্রতিনিয়ত শেখার প্রয়োজন হয়। নিজে না জানলে শিক্ষার্থীদের কী শেখাবেন? একজন শিক্ষকের উচ্চ আত্মমর্যাদা থাকা জরুরি। নিজের যোগ্যতা সম্পর্কে সচেতন থাকার মাধ্যমেই আত্মসম্মানবোধ তৈরি হয়। আপনারা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করে এখানে এসেছেন। তবে এটাও মনে রাখা প্রয়োজন, শিক্ষকতায় এলেও যে বিষয়ে পাঠদান করবেন, সে বিষয়ে অনেক কিছুই হয়তো আপনার অজানা থাকতে পারে। তাই নিজেকে সর্বজ্ঞ ভাবার কোনো অবকাশ নেই। বর্তমান প্রেক্ষাপটে এই কর্মশালা অত্যন্ত সময়োপযোগী।”

সভাপতির বক্তব্যে আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আবু রেজা বলেন, “নবীন শিক্ষকদের জন্য এই ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন এটিই প্রথম। নতুন জীবনে প্রবেশ করে একজন শিক্ষক হিসেবে কোন কাজগুলো করা উচিত, তা বুঝতে অনেক সময় সমস্যা হতে পারে। আপনারা যারা নতুন নিয়োগ পেয়েছেন, তাদের অধিকাংশই দেশ-বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। আধুনিক শিক্ষাক্রম অনুসরণ করে শিক্ষার্থীদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করতে হবে। পাশাপাশি, আমাদের মতো গতানুগতিক ধারার শিক্ষকদের অভিজ্ঞতার সঙ্গে আপনাদের নতুন ধারণাগুলোর সমন্বয় ঘটুক, এটাই আমাদের প্রত্যাশা। নতুন ও পুরনো ধারণার সমন্বয়ে শিক্ষার মান উন্নয়নই হোক আমাদের একমাত্র লক্ষ্য।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. মাঈন উদ্দিন এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান। এছাড়াও উপস্থিত ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মনিমুল হক, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

উল্লেখ্য, এর আগে গত ৬ অক্টোবর ১৭টি বিভাগের ৮৪ জন নবীন শিক্ষককে নিয়ে অনুরূপ একটি পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার পেট্রোল জব্দ, আটক ১

নবীন শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে রাবিতে পাঁচ দিনব্যাপী কর্মশালা

আপডেট সময় : ০৩:৩৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬