ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ধানের শীষের প্রার্থীর প্রচার সেরে ফেরার পথে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

সুনামগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী নাছির উদ্দীন চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ফেরার পথে যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর অতর্কিত হামলা হয়েছে। রবিবার সন্ধ্যায় দিরাইয়ে ফেরার পথে প্রতিপক্ষ বিএনপি নেতাকর্মীদের হামলায় তিনি গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সুনামগঞ্জ-২ আসনের অপর মনোনয়নপ্রত্যাশী তাহির রায়হান চৌধুরী পাভেলের সমর্থক মহিউদ্দিন মিলাদ, আবু হাসান চৌধুরী সাজু, ফয়সলসহ ১৫-২০ জন আজমল হোসেন চৌধুরী জাবেদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিনি চোখে গুরুতর আঘাত পান। তাৎক্ষণিক দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দিরাইয়ে নাছির উদ্দীন চৌধুরী এবং তাহির রায়হান চৌধুরী পাভেলের সমর্থকদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। আজমল হোসেন চৌধুরী জাবেদ ছিলেন নাছির উদ্দীন চৌধুরীর অন্যতম সমর্থক। যদিও তিনিও এই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন, তবে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তে নাছির উদ্দীন চৌধুরীকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করার পর থেকে আজমল হোসেন চৌধুরী দলের নির্দেশনা মেনে নাছিরের পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছিলেন।

উল্লেখ্য, আজমল হোসেন চৌধুরী জাবেদ এই আসনে বিএনপির একজন প্রভাবশালী মনোনয়নপ্রত্যাশী ছিলেন এবং বিএনপি চেয়ারপার্সনের গুলশান অফিসে অনুষ্ঠিত মনোনয়নপ্রত্যাশীদের সভায়ও তিনি উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনের বন্দরে সৌদি হামলা: হুতিদের কঠোর জবাবের হুঁশিয়ারি

ধানের শীষের প্রার্থীর প্রচার সেরে ফেরার পথে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০২:৩০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬