ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবে জার্নি আউটডোরস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি উচ্চমানের পোশাক কারখানা স্থাপন করতে যাচ্ছে সিঙ্গাপুর ও চীনের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান জার্নি আউটডোরস বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

এই শিল্প স্থাপনের জন্য প্রতিষ্ঠানটি মোট ২৭.৫৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। এর মাধ্যমে ৩,৪৬৭ জন বাংলাদেশির নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এ বিষয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বেপজার পক্ষ থেকে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং জার্নি আউটডোরস বাংলাদেশের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক হ্যান জানজিয়াও সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এই চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই কারখানাটিতে বছরে ১৬ মিলিয়ন পিস উচ্চমানের পোশাক এবং বিভিন্ন আউটডোর পণ্য উৎপাদিত হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে— আন্ডারওয়্যার, টি-শার্ট, পোলো শার্ট, শর্টস, নানা ধরনের জ্যাকেট (যেমন ফ্লিস, সফট শেল, ডাউন, কটন, লেদার, ওয়াটার প্রুফ, উইন্ডপ্রুফ, ও কৃত্রিম চামড়ার জ্যাকেট), আউটওয়্যার, লং প্যান্ট, স্কি স্যুট, স্কি প্যান্ট, মাছ ধরার পোশাক, হাইকিং ও ইয়োগার পোশাক, দৌড়ানোর পোশাক, জিন্স, নীটেড শর্টস, গল্ফ খেলার পোশাক, ক্যাজুয়াল স্কার্ট, ব্যাকপ্যাক, ক্রস-বডি ব্যাগ, তাঁবু, স্লিপিং ব্যাগ, হ্যামক, আউটডোর ক্যানোপি তাঁবু, হ্যাট, গ্লাভস, মোজা এবং স্কার্ফ।

বেপজার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশে, বিশেষ করে বেপজা অর্থনৈতিক অঞ্চলে, বিনিয়োগ করার জন্য জার্নি আউটডোরস বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তিনি বিনিয়োগকারীদের বিশ্বমানের সেবা ও সহায়তা দেওয়ার পাশাপাশি একটি নিরাপদ এবং অনুকূল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে বেপজার প্রতিশ্রুতির কথা পুনরায় ব্যক্ত করেন।

এই অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ এবং জার্নি আউটডোরস বাংলাদেশের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জার্নি আউটডোরস বাংলাদেশকে নিয়ে এখন পর্যন্ত মোট ৫০টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য চুক্তি সই করেছে। এই প্রতিষ্ঠানগুলোর মোট প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ১.১১ বিলিয়ন মার্কিন ডলার।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে শিশু হত্যার নির্মমতা: ন্যায়বিচারের দাবিতে সোচ্চার জমিয়ত

মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবে জার্নি আউটডোরস

আপডেট সময় : ০৮:৫৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫