ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

জ্বালানি তেলের চাহিদা পূরণে ১৭ হাজার কোটি টাকার আমদানির সিদ্ধান্ত

দেশের জ্বালানি তেলের চাহিদা মেটাতে সরকার আগামী তিন মাসে (জুন-আগস্ট) প্রায় ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গ্যাস অয়েল, জেট ফুয়েল, ফার্নেস অয়েল এবং গ্যাসোলিন আমদানি করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এই তেল আমদানি করবে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ইউনিপেক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড প্যাকেজ নং-পি জি-০১-এর আওতায় গ্যাস অয়েল (০.০০৫ শতাংশ সালফার) ও জেট এ-১ আমদানি করবে, যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৬৭২ কোটি ৬৬ লাখ টাকা। একই ধরনের গ্যাস অয়েল ও জেট এ-১ আমদানির জন্য প্যাকেজ নং-পি জি-০২-এর আওতায় সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড প্রায় ৬ হাজার ৭১১ কোটি ৭৫ লাখ টাকার দর প্রস্তাব অনুমোদন পেয়েছে।

এছাড়াও, প্যাকেজ নং-পি জি-০৩-এর আওতায় ফার্নেস অয়েল (১৮০ সিএসটি) আমদানির জন্য সিঙ্গাপুরের ট্রাফিগুরা প্রাইভেট লিমিটেড ১ হাজার ৯০০ কোটি ৫ লাখ টাকার প্রস্তাব অনুমোদন পেয়েছে। অন্যদিকে, প্যাকেজ নং-পি জি-০৪-এর আওতায় গ্যাসোলিন-৯৫ আনলেডেড আমদানির জন্য ৭৪৮ কোটি ৯৬ লাখ টাকার ক্রয়প্রস্তাব অনুমোদন করা হয়েছে, যার সরবরাহকারীও সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড।

সব মিলিয়ে চারটি প্যাকেজের আওতায় মোট ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির পথ উন্মুক্ত হলো। এর মধ্যে ইউনিপেক সিঙ্গাপুর প্রায় ৭ হাজার ৬৭৩ কোটি টাকার এবং ভিটল এশিয়া প্রায় ৭ হাজার ৪৬১ কোটি টাকার সরবরাহ আদেশ পেতে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

জ্বালানি তেলের চাহিদা পূরণে ১৭ হাজার কোটি টাকার আমদানির সিদ্ধান্ত

আপডেট সময় : ০৩:০১:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬