ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

খালেদা জিয়ার স্মরণে ঢাকা মেডিকেলে শোকবই উন্মোচন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) প্রাঙ্গণে একটি শোকবই খোলা হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই শোকবইয়ের আয়োজন করেছে, যার উদ্বোধন করা হয় রোববার সকালে।

রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ড্যাবের সভাপতি এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক ছাত্র অধ্যাপক ডা. হারুন আল রশিদ শোকবই স্বাক্ষর অনুষ্ঠানের উদ্বোধন করেন। ড্যাবের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. জাভেদ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. জিয়াউর রহমান এবং ডা. মীর রাশেক আলম অভিসহ ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে এই শোকবই খোলা হয়েছে। আগামী সাত দিন এটি স্বাক্ষরের জন্য ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে উন্মুক্ত থাকবে।

একই অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অধ্যাপক ডা. ফারুক আহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. জাফর ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও ঢামেক ড্যাবের সহ-দপ্তর সম্পাদক ডা. গোলাম মোর্শেদ সজীব। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হামিদুর রহমান হামিদ, ড্যাবের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. খালেকুজ্জামান দিপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক নাদিম আহমেদ, ড্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. এরফানুল হক সিদ্দিকী, ড্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শাহিন রেজা, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মেডিকেল কলেজ ড্যাবের সভাপতি ডা. রেজানুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক ডা. মো. ফখরুজ্জামান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. আসফাক নবী কনক, ডা. নুরুজ্জামান খান খসরু, কেন্দ্রীয় সম্পাদক ডা. আরিফুজ্জামান পলাশ, সহ-দপ্তর সম্পাদক ডা. কায়সার ইয়ামিন ইশাদ, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আশফাক আজিজ, কেন্দ্রীয় সহ-সম্পাদক ডা. সাইফুল ইসলাম শাকিল, ডা. মাহমুদুর রহমান নোমানসহ ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ও চিকিৎসকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মাঝেই তিউনিসিয়ার কোচের বিদায়: দায়িত্ব হার্ভে রেনার্ডের কাঁধে

খালেদা জিয়ার স্মরণে ঢাকা মেডিকেলে শোকবই উন্মোচন

আপডেট সময় : ০১:০৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬