ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সাইবারট্রাক দুর্ঘটনায় দ্বিতীয় মামলা, টেসলার নকশাগত ত্রুটির অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পিডমন্ট শহরে ঘটে যাওয়া একটি ভয়াবহ সাইবারট্রাক দুর্ঘটনার কারণে টেসলার বিরুদ্ধে দ্বিতীয়বার মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনায় নিহত জ্যাক নেলসনের পরিবার অভিযোগ করেছেন, গাড়ির নকশাগত ত্রুটি এই মারাত্মক আগুনের জন্য দায়ী। একই সপ্তাহে আরও একটি মামলা দায়ের করেছিলেন নিহত ক্রিস্টা সুউকাহারার পরিবার। 

২০২৪ সালের ২৭ নভেম্বর, সাইবারট্রাকের পেছনের আসনে থাকা ১৯ বছর বয়সী ক্রিস্টা, ২০ বছর বয়সী জ্যাক এবং আরও দুইজন যাত্রী একটি গাছের সঙ্গে গাড়িটি ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। গাড়ির বিদ্যুতের দরজা বন্ধ হয়ে যাওয়ায় পেছনের যাত্রীরা আটকে যান এবং আগুনে মারা যান। এক যাত্রীকে উদ্ধার করা হলেও জ্যাক ও ক্রিস্টা বের হতে পারেননি।

জ্যাকের বাবা-মা টড ও স্ট্যাননি নেলসন বলেন, চারজনই মেধাবী এবং বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার পথে ছিলেন। তারা সবাই টেসলার নিরাপত্তাহীন নকশার শিকার হয়েছেন। তাদের মৃত্যু আমাদের সকলকে ক্ষতিগ্রস্ত করেছে।নতুন মামলায় বলা হয়েছে, টেসলার কোম্পানি দীর্ঘদিন ধরে এই নকশাগত ত্রুটি জানত কিন্তু তা ঠিক করার জন্য যথাযথ পদক্ষেপ নেয়নি। দুর্ঘটনার সময় ব্যাকআপ ম্যানুয়াল রিলিজ ব্যবস্থা এতটাই জটিল এবং অদৃশ্য ছিল যে, ধোঁয়া ও আগুনের মধ্যে ব্যবহার সম্ভব হয়নি।

মামলার নথিতে উল্লেখ, দরজার যান্ত্রিক ব্যাকআপ রিলিজ লুকানো ছিল ডোরের নিচের ম্যাপ পকেটে, যা খুঁজে পাওয়া এবং ব্যবহারের জন্য প্রায় অসম্ভব। ফলস্বরূপ, জ্যাক এবং অন্যান্য যাত্রীদের নিরাপদে বের হওয়ার কোনো উপায় ছিল না।

টেসলারকে নতুন মামলা গুলি আসার মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন টেসলার মডেল ওয়াইয়ের দরজার হ্যান্ডল নিয়ে তদন্ত শুরু করেছে। অনেকে অভিযোগ করেছেন, গাড়ি থেকে নামার পর পেছনের দরজা খোলা যায়নি, অনেক ক্ষেত্রে জানালা ভেঙে শিশুদের উদ্ধার করতে হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান 

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে মন্দার পদধ্বনি: আইএমএফের সতর্কবার্তা

সাইবারট্রাক দুর্ঘটনায় দ্বিতীয় মামলা, টেসলার নকশাগত ত্রুটির অভিযোগ

আপডেট সময় : ০১:৪২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫