ঢাকা ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

পোশাক রপ্তানিতে ধীরগতি: ভিয়েতনামের কাছে বাজার হারানোর শঙ্কায় বাংলাদেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের আধিপত্য হুমকির মুখে পড়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক পোশাক রপ্তানি ৪ দশমিক ৪৬ শতাংশ বাড়লেও বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে মাত্র শূন্য দশমিক ৮৯ শতাংশ। রপ্তানির এই ধীরগতির ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অংশীদারত্ব গত বছরের ৭ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৭৬ শতাংশে নেমে এসেছে।

একই সময়ে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার রপ্তানি ব্যবধান আশঙ্কাজনকভাবে কমে এসেছে। বর্তমানে বাংলাদেশের রপ্তানি আয় ৩৮ দশমিক ৮২ বিলিয়ন ডলারের বিপরীতে ভিয়েতনামের আয় ৩৭ দশমিক ৫১ বিলিয়ন ডলার। মাত্র ১ দশমিক ৩১ বিলিয়ন ডলারের ব্যবধানে থাকা ভিয়েতনাম যেভাবে দ্রুত এগিয়ে আসছে, তাতে আগামী বছরই বাংলাদেশ শীর্ষস্থান হারানোর ঝুঁকিতে পড়তে পারে। বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে না পারলে দেশের প্রধান এই রপ্তানি খাত বড় ধরনের সংকটে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ: নেপথ্যে ‘নেক্সটজেন বাংলাদেশ’ নেটওয়ার্ক

পোশাক রপ্তানিতে ধীরগতি: ভিয়েতনামের কাছে বাজার হারানোর শঙ্কায় বাংলাদেশ

আপডেট সময় : ১০:৫৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬