ঢাকা ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ: তদন্তে পুলিশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বরিশাল সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তায় থাকা গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এ সময় প্রধানমন্ত্রী গাড়ির ভেতর থেকে জনতার অভিবাদনের জবাব দিচ্ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বহরের একটি গাড়ি লক্ষ্য করে হঠাৎ ইটের টুকরা ছোড়া হয়েছে। মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এটি কোনো নাশকতা নাকি চলন্ত গাড়ির চাকা থেকে পাথর ছিটকে আসার ঘটনা, তা নিশ্চিত করতে পুলিশি তদন্ত চলছে। এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ: নেপথ্যে ‘নেক্সটজেন বাংলাদেশ’ নেটওয়ার্ক

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ: তদন্তে পুলিশ

আপডেট সময় : ১১:০০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬