ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

কুতুবদিয়ায় ট্রলারডুবি: চার জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ একজন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে সাগরে মাছ ধরার ট্রলার ডুবে চার জেলের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ট্রলারটি সাগরে ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় ডুবন্ত ট্রলারের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন নাফিস, মো. করিম, আয়াত হোসেন ও কামাল হোসেন। ঘটনায় এখনো নাছির উদ্দীন নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। ট্রলারের মালিক নুরুল আবছারসহ বেঁচে যাওয়া অন্যরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিখোঁজ জেলেকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুতুবদিয়ায় ট্রলারডুবি: চার জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ একজন

আপডেট সময় : ০৯:৫৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬