ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

উইকিপিডিয়াকে টেক্কা দিতে ইলন মাস্কের নতুন পদক্ষেপ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়াকে নিয়ে বহুদিন ধরেই সমালোচনা করছেন ইলন মাস্ক। আর সেই অসন্তোষ থেকেই এবার নতুন পদক্ষেপ নিতে যাচ্ছেন টেসলা ও এক্স-এর মালিক ইলন মাস্ক। তার কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এক্সএআই কাজ শুরু করেছে নতুন অনলাইন এনসাইক্লোপিডিয়া তৈরির,যার নাম হবে ‘গ্রোকিপিডিয়া’। মাস্কের দাবি, এই প্ল্যাটফর্ম হবে উইকিপিডিয়ার চেয়ে অনেক বেশি উন্নত, যেখানে উপস্থাপন করা হবে কেবল যাচাইযোগ্য সত্য ও নিরপেক্ষ তথ্য।

ইলন মাস্ক সম্প্রতি এক্সে (সাবেক টুইটার) পোস্টে জানান, এক্সএআই ‘গ্রোকিপিডিয়া’ প্ল্যাটফর্মটি তৈরি করতে কাজ করছে। তিনি আরও জানান, এটি উইকিপিডিয়ার চেয়ে আরও বেশি উন্নত হতে হবে। এই নতুন এনসাইক্লোপিডিয়া তৈরিতে মাস্ক ব্যবহার করবেন তার নিজস্ব চ্যাটবট গ্রোকিকে, যা চ্যাটজিপিটির বিকল্প হিসেবে চালু করা হয়েছিল। গ্রোক প্রশিক্ষিত হয়েছে ওয়েব ডেটা, বিশেষ করে এক্স-এর প্রকাশ্য পোস্টগুলির ওপর। মাস্কের দাবি, গ্রোক কেবল কোনও লেখা আপডেটই করবে না, বরং বিদ্যমান তথ্যের সত্যতা যাচাই করে ভুল ও আধা-সত্য মুছে দিয়ে অনুপস্থিত তথ্যও যোগ করতে পারবে। 

মাস্ক বলেন, গ্রোক একটি উইকিপিডিয়া পেজ দেখে বুঝতে পারে কী সত্য, কী আধা-সত্য, কী ভুল, আর কী অনুপস্থিত। এরপর এটি সেই পেজ নতুন করে লিখে দেয়, ভুল তথ্য বাদ দিয়ে, আধা-সত্য সংশোধন করে এবং প্রয়োজনীয় প্রেক্ষাপট যোগ করে।

উইকিপিডিয়ার সঙ্গে মাস্কের বিরোধ নতুন নয়। তিনি বারবার প্ল্যাটফর্মটি নিয়ে নানান অভিযোগ তুলেছেন। এমনকি এটি পক্ষপাত করছে বলেন ইলন। এ বছরের শুরুতে উইকিপিডিয়ায় তার বিরুদ্ধে একটি লেখা প্রকাশিত হলে মাস্ক হন। এছাড়াও বিভিন্ন সময় উইকিপিডিয়ার বিভিন্ন লেখা নিয়ে অভিযোগ আনেন ইলন। 

সূত্র: পিসিম্যাগ

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিকিমে উৎপত্তি: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প

উইকিপিডিয়াকে টেক্কা দিতে ইলন মাস্কের নতুন পদক্ষেপ

আপডেট সময় : ০১:৪০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫