ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় এক আড়ম্বরপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতীয় হাইকমিশন। শনিবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার সহধর্মিণী মিসেস মানু ভার্মার আমন্ত্রণে এই আয়োজনে অংশ নেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।
অনুষ্ঠানে হাইকমিশনার প্রণয় ভার্মা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় মিয়া গোলাম পরওয়ার জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণকে শুভেচ্ছা জানান এবং তাদের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। এই আয়োজনের মাধ্যমে দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক বোঝাপড়া আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
রিপোর্টারের নাম 
























