ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসন: জামায়াত জোটের ১৩ প্রার্থীর তালিকা প্রকাশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় জামায়াতের মহিলা বিভাগের ৮ জন নেত্রী, একজন শহীদ পরিবারের সদস্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেত্রী এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ খেলাফত মজলিসের একজন করে প্রতিনিধি রয়েছেন।

সোমবার সন্ধ্যায় মগবাজারের জামায়াত কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীর তালিকা প্রকাশ করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি জানান, মঙ্গলবার প্রার্থীদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।

জামায়াত থেকে মনোনীত প্রার্থীরা হলেন দলের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নী, মহিলা বিভাগের কেন্দ্রীয় প্রচার ও সাহিত্য সংস্কৃতি বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারি অধ্যাপক মাহফুজা হান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বগুড়া অঞ্চল পরিচালিকা সাজেদা সামাদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি শামছুন্নাহার বেগম এবং নারী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী মারদিয়া মমতাজ। এছাড়াও, জামায়াতের পক্ষ থেকে শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগমকেও প্রার্থী করা হয়েছে।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিশের মহিলা বিভাগের (মহিলা মজলিস) সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম মনোনয়ন পেয়েছেন।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ বলেন, “আমরা একসঙ্গে আন্দোলনে ছিলাম, নির্বাচনেও ১১ দলীয় ঐক্যের মাধ্যমে অংশগ্রহণ করি এবং জাতীয় সংসদেও বিরোধী দল হিসেবে ভূমিকা রাখছি। আগামীতেও সবাই একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

সংরক্ষিত নারী আসন: জামায়াত জোটের ১৩ প্রার্থীর তালিকা প্রকাশ

আপডেট সময় : ০১:৫৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬