ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিল বিএনপি-জামায়াত জোট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছে বিএনপি ও জামায়াত জোট। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএনপি জোট থেকে ৩৬ জন এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট থেকে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২২ ও ২৩ এপ্রিল দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এরপর আপিল নিষ্পত্তি শেষে ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলোর জন্য নির্ধারিত ৫০টি আসনের বিপরীতে এই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিল বিএনপি-জামায়াত জোট

আপডেট সময় : ১১:০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬