ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ করে এসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র হাতে না পাওয়ায় গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অর্ধশতাধিক পরীক্ষার্থী। সোমবার রাতে গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের নিয়ে এই বিক্ষোভে অংশ নেয়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা চরম ভোগান্তির শিকার হন।

শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার আগের মুহূর্তেও স্কুল কর্তৃপক্ষ প্রবেশপত্র বিতরণে গড়িমসি করছে, যা তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। খবর পেয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি দ্রুত সব পরীক্ষার্থীর প্রবেশপত্র নিশ্চিত করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ইউএনও।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ করে এসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৯:৫৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬