ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে নিজ বাড়ি থেকে একই পরিবারের চার সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা এবং তাদের দুই সন্তান পারভেজ ও সাদিয়া রহমান।

নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন জানান, ভোরে নমির হোসেন (নিহতের পিতা) দরজার সামনে রক্ত দেখে ঘরে প্রবেশ করেন। এরপর খাটের ওপর বিছানার চাদর দিয়ে ঢাকা অবস্থায় স্বজনদের মরদেহ দেখতে পান তিনি। স্থানীয়দের ধারণা, পারিবারিক জমিজমা সংক্রান্ত কোনো বিরোধ থেকে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটতে পারে। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

আপডেট সময় : ০৯:৫৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬