জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-২৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমানের সমর্থনে রাজধানীতে গণসংযোগ ও মিছিল করেছে কাফরুল পশ্চিম থানা জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যায় এই কর্মসূচি পালিত হয়।
মিছিলটি বেগম রোকেয়া সরণির কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে কাজীপাড়া এবং পূর্ব শেওড়াপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের সামনে গিয়ে এটি শেষ হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তাসনিম, কাফরুল পশ্চিম থানা জামায়াতের আমির মো. আব্দুল মতিন খান এবং থানা সেক্রেটারি মাওলানা মো. আতিক হাসান রায়হান। এছাড়াও থানা কর্মপরিষদ সদস্য মো. মতিউর রহমান, মো. সাইফুল ইসলাম, নাছিমুল গণি, মো. আমান উল্লাহ আমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিল শেষে থানা সেক্রেটারি মাওলানা মো. আতিক হাসান রায়হান এক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
রিপোর্টারের নাম 
























