ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

পরিবেশ রক্ষায় রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সুস্পষ্ট রোডম্যাপ জরুরি: রিজওয়ানা হাসান

পরিবেশ সুরক্ষায় রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী ইশতেহারে সুস্পষ্ট রোডম্যাপ এবং এর বাস্তবায়ন পরিকল্পনা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি উপস্থিত তরুণদের প্রতি পরিবেশ দূষণরোধে নির্বাচিত সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

উপদেষ্টা রিজওয়ানা হাসান তাঁর অন্তর্বর্তীকালীন মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। তিনি বলেন, “আমরা সমাধানের প্রক্রিয়া শুরু করেছি, যা পরবর্তী নির্বাচিত সরকারকে এগিয়ে নিয়ে যেতে হবে।” বায়ু দূষণ, শব্দ দূষণ, শিল্প দূষণ এবং নদী দূষণকে অগ্রাধিকারের তালিকায় রেখে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের ওপর তিনি জোর দেন।

বায়ু দূষণের বিভিন্ন কারণ উল্লেখ করে তিনি জানান, দেশের মোট বায়ু দূষণের শতকরা ১৩ ভাগ আসে ইটভাটা থেকে। এছাড়া রাস্তার ধুলা, নির্মাণ সামগ্রী উন্মুক্ত রাখা, যানবাহনের কালো ধোঁয়া এবং ময়লা পোড়ানোও বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ। যানবাহনের কালো ধোঁয়া বন্ধে একটি স্ক্র্যাপ নীতিমালা তৈরি করা হয়েছে, যার বাস্তবায়ন এখন জরুরি। উপদেষ্টা জানান, সাভারকে ‘ডিগ্রেডেড এয়ারসেড’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ইটভাটা বন্ধের অভিযানে আইনি প্রতিবন্ধকতা সত্ত্বেও সফলতা এসেছে উল্লেখ করে তিনি বলেন, এবার ঘুষের মাধ্যমে কাজ না হওয়ায় ১০৬টি ইটভাটার মধ্যে ৩০টিতে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তিনি আরও যোগ করেন, গত বছরের তুলনায় এ বছর ঢাকা কম দিন বায়ু দূষণের শীর্ষে ছিল। বায়ুদূষণ রোধে ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়াতে হাজার কোটি টাকার একটি প্রকল্প একনেকে পাস হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শব্দদূষণ রোধে ‘শব্দদূষণ বিধিমালা ২০২৫’ প্রণয়ন করা হয়েছে। বন ও বন্য প্রাণী সংরক্ষণেও পৃথক পৃথক বিধিমালা তৈরি করা হয়েছে। তিনি আরও জানান, বিভিন্ন কারণে দখলকৃত হাজার হাজার একর বনভূমি উদ্ধার করা হয়েছে। ঢাকার চারটি নদী ও বিশটি খাল সংরক্ষণে ছোট ছোট কার্যক্রমের মাধ্যমে খাল খনন করা হয়েছে, যার ফলস্বরূপ এবার ঢাকায় জলাবদ্ধতা কম হয়েছে।

উপস্থিত তরুণদের উদ্দেশে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আশাহত না হয়ে কাজগুলো পদ্ধতিগতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলার সূচি: আজ টিভিতে যেসব ক্রিকেট ও ফুটবল ম্যাচ দেখা যাবে

পরিবেশ রক্ষায় রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সুস্পষ্ট রোডম্যাপ জরুরি: রিজওয়ানা হাসান

আপডেট সময় : ১১:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬