বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন-১ শাখা থেকে স্বাক্ষরিত এক সরকারি চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।
চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু না হওয়া পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট কিংবা জরুরি অবতরণের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে না।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এই বিষয়টি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
রিপোর্টারের নাম 






















