মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

খিলগাঁওয়ে নিজ বাসা থেকে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ে একটি আবাসিক ভবন থেকে শাহানুর রহমান (৪৪) নামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত শাহানুর রহমান রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খিলগাঁওয়ের ৪২৯/সি নম্বর রোডের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় নিজ ফ্ল্যাটে থাকতেন শাহানুর। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কক্ষের দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা কক্ষের ভেতরে তাকে সিলিং ফ্যানের সঙ্গে প্যান্ট দিয়ে প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে আটটার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন দেবনাথ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক অবসাদ থেকে তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।

নিহতের ছোট ভাই মোস্তাফিজুর রহমান জানান, গত দুই মাস আগে শাহানুরের সঙ্গে তার স্ত্রীর বিবাহবিচ্ছেদ হয়। এছাড়া ব্যাংকে তার ব্যক্তিগত কিছু ঋণও ছিল। এসব কারণে তিনি বেশ কিছুদিন ধরে চরম বিষণ্ণতায় ভুগছিলেন। শনিবার বিকেলে পরিবারের সবার অগোচরে তিনি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

নিহত শাহানুর রহমান রাজবাড়ী জেলার পাংশা থানার বিল গজারিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বের বৃহত্তম ডিজিটাল ক্যামেরায় মহাকাশের অভূতপূর্ব ছবি: লক্ষ লক্ষ গ্যালাক্সি ও নক্ষত্রের সমাহার

খিলগাঁওয়ে নিজ বাসা থেকে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬