ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

অস্ত্র মামলায় সাবেক যুবলীগ নেতা সম্রাটের যাবজ্জীবন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

ঢাকার অবৈধ ক্যাসিনো ব্যবসার হোতা হিসেবে পরিচিত যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এই রায় ঘোষণা করেন। সম্রাট পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন, সম্রাটের কাকরাইলের কার্যালয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। এ অপরাধেই তাকে এই সাজা দেওয়া হলো।

বিচারক রায়ে উল্লেখ করেন, পলাতক সম্রাটের এই সাজা তার গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকেই কার্যকর হবে।

এর আগে, যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষ অস্ত্র আইনে সম্রাটের সর্বোচ্চ শাস্তির আবেদন করেছিল। এই মামলার বিচার চলাকালে আদালত রাষ্ট্রপক্ষের ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

অস্ত্র মামলায় সাবেক যুবলীগ নেতা সম্রাটের যাবজ্জীবন

আপডেট সময় : ০৩:২১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫