ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নির্বাচনী প্রচারে চট্টগ্রামে তারেক রহমান; কাল ৪ জেলায় ৬ জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রাম পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের জ্যেষ্ঠ ও মহানগর নেতারা তাকে স্বাগত জানান।

এর আগে বিকেল ৫টা ৪৯ মিনিটে তারেক রহমান গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজ চট্টগ্রামে অবতরণ করে। রাতে তিনি সেখানেই অবস্থান করবেন।

বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন আজ গুলশানে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তারেক রহমানের চট্টগ্রাম সফরের বিস্তারিত সূচি প্রকাশ করেন। সূচি অনুযায়ী, আগামীকাল রবিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামসহ চারটি জেলায় মোট ছয়টি নির্বাচনি জনসভায় তার বক্তব্য রাখার কথা রয়েছে।

দ্বিতীয় ধাপের এই প্রচারণায় তারেক রহমান প্রথমে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ডে বেলা সাড়ে ১১টায় প্রথম নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। এরপর বিকেলে তিনি ফেনীর উদ্দেশে রওনা হবেন। সেখানে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বিকেল ৪টায় তার জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

ফেনী থেকে তারেক রহমান যাবেন কুমিল্লায়। দীর্ঘ ২৪ বছর পর রাজনৈতিক সফরে কুমিল্লায় যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। সেখানে বিকেল ৫টা ৩০ মিনিটে চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে একটি জনসভায় বক্তব্য রাখবেন। এরপর সন্ধ্যা ৭টায় সদর দক্ষিণের সুয়াগাজীর ডিগবাজি মাঠে এবং সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আরও দুটি নির্বাচনি জনসভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী প্রচারণার এই সফর ঘিরে কুমিল্লা জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে এসে একটি জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারপারসন। এ জনসভা রাত সাড়ে ১১টায় কাঁচপুর বালুর মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের প্রচার ২২ জানুয়ারি সিলেট দিয়ে শুরু করেন তারেক রহমান। ওই দিন সিলেটের পর আরও ছয়টি জেলায় সমাবেশ করে ঢাকায় ফেরেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যাপ্ত মজুত সত্ত্বেও পাম্পে অকটেনের হাহাকার: কারণ কী?

নির্বাচনী প্রচারে চট্টগ্রামে তারেক রহমান; কাল ৪ জেলায় ৬ জনসভা

আপডেট সময় : ০৮:৪০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬