ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

পূবালী ব্যাংকের দেশব্যাপী প্রথম ব্যবস্থাপক সম্মেলন: গ্রাহকসেবা ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে জোর

পূবালী ব্যাংক পিএলসি’র ঢাকা কেন্দ্রীয়, উত্তর ও দক্ষিণ অঞ্চলের সকল শাখা, উপশাখা ও ইসলামী ব্যাংকিং উইন্ডোর ব্যবস্থাপকদের অংশগ্রহণে ‘১ম ব্যবস্থাপক সম্মেলন-২০২৬’ প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে শনিবার অনুষ্ঠিত হয়েছে। একইসাথে দেশজুড়ে ব্যাংকের সকল অঞ্চলে এই সম্মেলন আয়োজিত হয়। সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী গ্রাহকসেবার মানোন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং ব্যবস্থার প্রসারে ব্যবস্থাপকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা। ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান, ঢাকা উত্তর অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এ কে এম আব্দুর রকীব এবং ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম সম্মেলনে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক দেশের আর্থিক খাতে আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে সুপ্রতিষ্ঠিত। তিনি ব্যাংকের চলমান অগ্রগতি ধরে রাখতে, গ্রাহকসেবার মান আরও উন্নত করতে এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ের বিস্তারে ব্যবস্থাপকদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন। ব্যবস্থাপনা পরিচালক জোর দিয়ে বলেন, গ্রাহকদের জন্য ব্যাংকিং পরিষেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে প্রতিটি শাখাকে একযোগে কাজ করতে হবে। তিনি ব্যাংকের ৬৭ বছরের দীর্ঘ সাফল্যের ধারাকে অব্যাহত রেখে আরও এগিয়ে নিতে সকলের সমন্বিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলার সূচি: আজ টিভিতে যেসব ক্রিকেট ও ফুটবল ম্যাচ দেখা যাবে

পূবালী ব্যাংকের দেশব্যাপী প্রথম ব্যবস্থাপক সম্মেলন: গ্রাহকসেবা ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে জোর

আপডেট সময় : ০৬:৩১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬