ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশ সদস্যদের নিরপেক্ষতার নির্দেশ আইজিপির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সকল পুলিশ সদস্যকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। শনিবার চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক নির্বাচনী পূর্ব প্রস্তুতি সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।

আইজিপি বাহারুল আলম তাঁর বক্তব্যে বলেন, নির্বাচনের সময়ে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রেখে কর্তব্য পালন করতে হবে। এর মাধ্যমে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ পুলিশ দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জান-মাল রক্ষায় সর্বদা নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী করতে জনগণের দোরগোড়ায় সহজ ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ওপর তিনি জোর দেন।

আইজিপি তাঁর বক্তব্যে বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এর ফলে কাজের স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি পাবে এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের প্রস্তুতি, নিরপেক্ষতা এবং পেশাদার ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলার সূচি: আজ টিভিতে যেসব ক্রিকেট ও ফুটবল ম্যাচ দেখা যাবে

জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশ সদস্যদের নিরপেক্ষতার নির্দেশ আইজিপির

আপডেট সময় : ০৬:৩০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬