ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আনসার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং সম্ভাব্য গণভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ জানুয়ারি রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাঠ পর্যায়ে কর্মরত বাহিনীর সদস্যদের সঠিক দিকনির্দেশনা প্রদান এবং নির্বাচনি ব্যবস্থাপনা সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কর্মকর্তাদের তাদের দায়িত্ব পালনে আরও দক্ষ করে তোলা হবে।

শনিবার (২৪ জানুয়ারি) ইটিআই-এর উপ-পরিচালক মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি সকাল ৯টায় শুরু হবে। এতে বাহিনীর প্রতিটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-মহাপরিচালক বা পরিচালক (রেঞ্জ) এবং সকল জেলার জেলা কমান্ড্যান্টদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত নিশ্চিত করার জন্য জননিরাপত্তা বিভাগকে চিঠি পাঠানোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখা।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসন্ন নির্বাচনে মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৩২ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৪৯ জন। প্রধান দলগুলোর মধ্যে ধানের শীষ প্রতীকে ২৮৮ জন, দাঁড়িপাল্লায় ২২৪ জন এবং হাতপাখা প্রতীকে ২৫৩ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।

প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত এই প্রচার কার্যক্রম চলবে। এরপর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলার সূচি: আজ টিভিতে যেসব ক্রিকেট ও ফুটবল ম্যাচ দেখা যাবে

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আনসার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

আপডেট সময় : ০৬:৩০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬