ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে নতুন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের শামিল হওয়ার আহ্বান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যারা দেশের ভবিষ্যৎ গঠনে আগ্রহী এবং আত্মত্যাগী বীরদের প্রতি শ্রদ্ধাশীল, তাদের উচিত আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে নতুন বাংলাদেশের পথ প্রশস্ত করা। তিনি শনিবার বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট – ২০২৬ উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক এবং এনজিও প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

উপদেষ্টা খান উল্লেখ করেন যে, বিগত তিনটি জাতীয় নির্বাচনে জনগণের ভোটদানের সুযোগ সীমিত ছিল। এবার গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের মতামত প্রতিফলিত হবে। তিনি জানান, ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থানের সরকার জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১২ তারিখ গণভোটের আয়োজন করেছে। এই গণভোটে ‘হ্যাঁ’ জয় জুলাই সনদকে কার্যকর করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী। এছাড়াও বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদাত হোসেন এবং স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার আ. ন. ম. বজলুর রশীদ জানান যে, গণভোটের ‘হ্যাঁ’ পক্ষে জনসচেতনতা বাড়াতে প্রতিটি বাড়িতে লিফলেট বিতরণ, ভোটার মেলা, মিনি ম্যারাথন এবং মশাল দৌড়ের মতো নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা গণভোট সংক্রান্ত তাদের জনসচেতনতা বৃদ্ধি ও প্রচার কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।

এর আগে, উপদেষ্টা আদিলুর রহমান খান বগুড়া জেলার জলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বীর শহিদদের কবর জিয়ারত করেন। পরে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত বগুড়া জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলার সূচি: আজ টিভিতে যেসব ক্রিকেট ও ফুটবল ম্যাচ দেখা যাবে

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে নতুন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের শামিল হওয়ার আহ্বান

আপডেট সময় : ০৫:১০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬