আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রেক্ষাপটে, নির্বাচন কমিশন (ইসি) নিবন্ধিত ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা পোস্টাল ব্যালটে দ্রুত ভোট প্রদান করে নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দেন।
শনিবার নির্বাচন কমিশন কর্তৃক প্রেরিত এক বার্তায় এই অনুরোধ জানানো হয়েছে। যেসব ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের নাম নিবন্ধন করেছেন, তাদের ব্যালটপত্র হাতে পাওয়ার পর দ্রুত ভোট সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খামটি জমা দিতে বলা হয়েছে।
নির্বাচন কমিশনের বার্তায় আরও উল্লেখ করা হয়েছে যে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটারদের দেওয়া ব্যালট আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছাতে হবে। এই নির্দিষ্ট সময়ের পর প্রাপ্ত কোনো ব্যালট গণ্য করা হবে না।
প্রবাসী ভোটার নিবন্ধন সংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছেন যে, পোস্টাল ভোটের জন্য দেশ ও বিদেশ থেকে মোট ১৫ লক্ষ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়েছেন।
রিপোর্টারের নাম 


















