মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

নির্বাচন নিরাপত্তাহীনতায় জামায়াত জোটের প্রার্থী, উদ্বেগ প্রকাশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে নির্বাচনী প্রচার-প্রচারণা পুরোদমে শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের প্রচারকাজ চললেও, নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট উদ্বেগ ও শঙ্কা দিন দিন বাড়ছে। প্রচারণার প্রথম দিনেই বিএনপি নেতার উপর গুলি চালানো এবং জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় থেকে অস্ত্রসহ দুজনকে আটকের ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। এই পরিস্থিতি জামায়াত জোটের প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের স্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, “আমরা বরাবরই সকল প্রকার হত্যা, সন্ত্রাস ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকার, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। আমরা আশা করি, সরকার জনগণকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে, যাতে তারা ভয়ভীতি ও শঙ্কা ছাড়াই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে।”

এদিকে, গত বৃহস্পতিবার রাতে ঢাকা-৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ এনায়েত উল্লাহর উপর হত্যাচেষ্টার অভিযোগ তুলেছে দলটি। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরিতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে প্রশ্নফাঁস: আন্দোলনকারী ‘ককরোচ’ পার্টির ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণী বৈঠক

নির্বাচন নিরাপত্তাহীনতায় জামায়াত জোটের প্রার্থী, উদ্বেগ প্রকাশ

আপডেট সময় : ১০:০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬