ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

রাজধানীর বাড্ডায় ব্যাংক কর্মকর্তার আত্মহনন: ৮ তলা ভবন থেকে লাফিয়ে মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রাজধানীর বাড্ডা এলাকায় একটি আটতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে সুবীর বিশ্বাস (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত শুক্রবার বিকেলে বাড্ডার একতা সোসাইটিতে তার বোনের বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুবীর বিশ্বাস নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার জনতা ব্যাংকের ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে ভবনটির সামনে থেকে সুবীর বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাত ৯টার দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসাইন।

মৃত সুবীর বিশ্বাসের মামাতো ভাই নির্মল বারৈ জানান, সুবীর সিদ্ধিরগঞ্জ উপজেলার সোনা মিয়া মার্কেট এলাকার জনতা ব্যাংক শাখায় ক্যাশ অফিসার পদে কাজ করতেন এবং সেখানেই বসবাস করতেন। গত ১৭ বা ১৮ জানুয়ারি তিনি বাড্ডায় তার বোন নিপা বারৈয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। শুক্রবার আনুমানিক সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। তবে কী কারণে সুবীর বিশ্বাস এমন চরম সিদ্ধান্ত নিলেন, সে সম্পর্কে পরিবারের সদস্যরা কিছুই জানতে পারেননি বলে নির্মল বারৈ উল্লেখ করেন।

সুবীর বিশ্বাস মাদারীপুরের রাজৈর উপজেলার বাউনগাতী গ্রামের সচিন বিশ্বাসের ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলার সূচি: আজ টিভিতে যেসব ক্রিকেট ও ফুটবল ম্যাচ দেখা যাবে

রাজধানীর বাড্ডায় ব্যাংক কর্মকর্তার আত্মহনন: ৮ তলা ভবন থেকে লাফিয়ে মৃত্যু

আপডেট সময় : ০১:১৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬