ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

দাঁতের চিকিৎসায় নতুন দিগন্ত: দেশে প্রথম পূর্ণাঙ্গ বিশেষায়িত হাসপাতালের যাত্রা শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দেশে প্রথমবারের মতো দাঁতের চিকিৎসায় পূর্ণাঙ্গ বিশেষায়িত একটি হাসপাতাল চালু হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে ‘অ্যাডভান্সড ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল (এডিএম)’ নামের এই হাসপাতালটি রোগীদের জন্য ২৪ ঘণ্টা সেবা দেবে।

গত শুক্রবার (২৩ জানুয়ারি) চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এডিএম হাসপাতালে ইনডোর ও আউটডোর সেবার পাশাপাশি থাকছে অত্যাধুনিক আইসিইউ সুবিধা। একশোর বেশি অভিজ্ঞ চিকিৎসক এবং বিশেষজ্ঞ কনসালটেন্টদের সমন্বয়ে গঠিত এই প্রতিষ্ঠানে ডেন্টিস্ট্রির সকল বিভাগের দক্ষ সেবা মিলবে। এখানে মুখের ক্যান্সার, টিউমার, চোয়ালের সব ধরনের জটিল অপারেশন, আঁকা-বাঁকা দাঁতের বিশেষায়িত চিকিৎসা, এন্ডোডন্টিকস, শিশু দন্ত রোগ বিশেষজ্ঞসহ মুখ ও দাঁতের সকল প্রকার রোগের বিশ্বমানের চিকিৎসা ও পরিচর্যা পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহীনুল আলম এ ধরনের উদ্যোগকে ‘প্রশংসনীয়’ অভিহিত করে বলেন, এটি বাংলাদেশের রোগীদের জন্য একটি আশীর্বাদ। তিনি হাসপাতালের সংক্রমণ নিয়ন্ত্রণ ও অ্যাক্রেডিটেশনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন, যা উন্নত চিকিৎসা সেবার জন্য অপরিহার্য।

বিএমইউর প্রো-ভিসি অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার মন্তব্য করেন, এই হাসপাতালের মাধ্যমে বাংলাদেশের দন্ত চিকিৎসা বহির্বিশ্বে নতুন করে পরিচিতি লাভ করবে।

বিশিষ্ট কবি ও সাহিত্যিক আব্দুল হাই শিকদার বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশের চেয়েও বাংলাদেশি চিকিৎসকদের দক্ষতা অনেক ভালো।

অনুষ্ঠানে অংশ নিয়ে রাশিয়ান দূতাবাসের ডিরেক্টর অব হাউজ খলেভনয় আলেক্সান্দ্রা আলেক্সান্দ্রাভোনা জানান, রাশিয়া ও বাংলাদেশ যৌথভাবে এডিএম হাসপাতালের সঙ্গে কাজ করবে। তিনি প্রশিক্ষণের জন্য রাশিয়ার দ্বার উন্মুক্ত রাখার আশ্বাস দেন।

এডিএম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজ হাসপাতালটিকে বিশ্বের একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন।

হাসপাতালের ভাইস চেয়ারম্যান এবং সাপ্পোরো ডেন্টালের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল আমিন জানান, এই হাসপাতালের সেবা ধনী-গরিব সবার জন্য উন্মুক্ত থাকবে।

হাসপাতালের চেয়ারম্যান মেজর জেনারেল অধ্যাপক ডা. গোলাম মহীউদ্দীন চৌধুরী (অব.) বলেন, সকলের নিরলস প্রচেষ্টায় এই হাসপাতালকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে হবে। তিনি উন্নত প্রযুক্তির মাধ্যমে ডেন্টাল হাসপাতালের বিভিন্ন পরিষেবার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে এডিএম হাসপাতালের বিভিন্ন বিভাগের কনসালটেন্টগণ তাদের চিকিৎসা পদ্ধতি এবং সেবার ওপর বৈজ্ঞানিক উপস্থাপনা প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলার সূচি: আজ টিভিতে যেসব ক্রিকেট ও ফুটবল ম্যাচ দেখা যাবে

দাঁতের চিকিৎসায় নতুন দিগন্ত: দেশে প্রথম পূর্ণাঙ্গ বিশেষায়িত হাসপাতালের যাত্রা শুরু

আপডেট সময় : ১১:১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬