বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৭তম ব্যাচ বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের জন্য অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৪ মার্চ।
পদের বিবরণ:
পদের নাম: অফিসার ক্যাডেট (দীর্ঘমেয়াদি কোর্স)
পদসংখ্যা: অনির্দিষ্ট
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ন্যূনতম জিপিএ-৪.৫০ থাকতে হবে। যারা ২০২৬ সালে এইচএসসি বা এ লেভেল পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তারাও নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করার সুযোগ পাবেন।
শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ৫ ফুট ১ ইঞ্চি হতে হবে। পাশাপাশি, ওজন ও বুকের মাপ নির্ধারিত মানদণ্ডের মধ্যে থাকতে হবে।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৭ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৬ বছর ৬ মাস এবং সর্বোচ্চ ২১ বছর হতে হবে।
বেতন-ভাতা: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ মোট ২ হাজার টাকা জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৪ মার্চ, ২০২৬।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে, নির্বাচিত প্রার্থীদের বিএমএ-তে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। বিএনসিসি, ক্যাডেট কলেজ অথবা এমসিএসকে-এর ক্যাডেটদের নিজ নিজ প্রতিষ্ঠান বা রেজিমেন্টের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া, নৌ ও বিমানবাহিনী থেকে ছাড়পত্র (এনওসি) গ্রহণকারী প্রার্থীরা মূল ছাড়পত্র সহ আবেদনপত্র জমা দেওয়ার পর সেনাবাহিনীর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলে সেনাবাহিনীতে যোগদানের সুযোগ পাবেন।
রিপোর্টারের নাম 
























