ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

চিকিৎসকের কাছে যুবদল পরিচয়ে চাঁদা দাবির ঘটনায় মামলা

রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. কামরুল ইসলামের কাছে যুবদলের পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় সাবেক যুবদল নেতা মো. মঈন উদ্দিন মঈনকে প্রধান আসামি এবং অজ্ঞাতপরিচয় আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ বাদী হয়ে শনিবার রাতে মামলাটি দায়ের করেন। এর আগে, শুক্রবার রাতে যুবদলের কেন্দ্রীয় নেতারা ডা. কামরুল ইসলামের হাসপাতালে গিয়ে চাঁদা দাবির ঘটনার বিষয়ে খোঁজখবর নেন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ভাইরাল হওয়া একটি সিসিটিভি ফুটেজে স্থানীয় এক নেতাকে যুবদল পরিচয় দিয়ে হাসপাতালের স্টাফদের হুমকি দিতে দেখা গিয়েছিল। অভিযোগ রয়েছে, জুলাই অভ্যুত্থানের পর থেকে ওই নেতা ভয়ভীতি দেখিয়ে হাসপাতাল থেকে চাঁদা দাবি করে আসছেন এবং ডা. কামরুল ইসলামকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হাসপাতালের সামনে ভিড় তৈরিরও চেষ্টা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের রাষ্ট্রীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে ২২ দেশের সম্মিলিত নিন্দা, অবিলম্বে বন্ধের আহ্বান

চিকিৎসকের কাছে যুবদল পরিচয়ে চাঁদা দাবির ঘটনায় মামলা

আপডেট সময় : ০৪:২৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬