ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ মঙ্গলবার সন্ধ্যায় বা রাতের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘মোন্থা’ মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা থেকে রাতের কোনো এক সময়ে উপকূল অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) রাতে আবহাওয়া অধিদপ্তরের একটি বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘মোন্থা’ শুরুতে দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে থাকলেও এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এসে বর্তমানে দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩২৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১২৭৫ কিলোমিটার, মোংলা থেকে ১২০৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে গিয়ে আরও ঘনীভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর ধারণা করছে, ঘূর্ণিঝড়টি আগামী মঙ্গলবার সন্ধ্যা বা রাতের দিকে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল পার হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া হিসেবে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

সেই সাথে উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাক-আফগান উত্তেজনা: আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসহাক দারের ফোনালাপ

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ মঙ্গলবার সন্ধ্যায় বা রাতের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে

আপডেট সময় : ১০:৩০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫