ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ইউসিবি কর্মীদের সন্তানদের জন্য স্কলাস্টিকায় বিশেষ শিক্ষা সুবিধা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর কর্মীদের সন্তানদের জন্য দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান স্কলাস্টিকায় পড়াশোনার ক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে ইউসিবিতে কর্মরত কর্মকর্তাদের সন্তানরা স্কলাস্টিকায় ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় ও অগ্রাধিকার পাবেন।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে অবস্থিত ইউসিবির প্রধান কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই দ্বিপাক্ষিক চুক্তিটি সম্পাদিত হয়। ইউসিবির পক্ষে চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দ হাসনাইন মামুন এবং স্কলাস্টিকার পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাদিহা মুরশেদ নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ এবং চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হক। স্কলাস্টিকার পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট ও স্ট্র্যাটেজিক প্ল্যানিং বিভাগের পরিচালক আমের আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই উদ্যোগকে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তারা আশা প্রকাশ করেন যে, এই অংশীদারত্বের মাধ্যমে ইউসিবি কর্মীদের সন্তানদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পথ আরও সুগম হবে। একইসঙ্গে ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার প্রতিশ্রুতিও ব্যক্ত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা, আহত ২

ইউসিবি কর্মীদের সন্তানদের জন্য স্কলাস্টিকায় বিশেষ শিক্ষা সুবিধা

আপডেট সময় : ০৯:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬