ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ডিজিটাল স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত: বাংলালিংকের ‘মাইবিএল’ অ্যাপে যুক্ত হলো ক্লিনিকল-এর সেবা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দেশের গ্রাহকদের জন্য উন্নত ডিজিটাল জীবনযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে এক নতুন মাইলফলক স্পর্শ করেছে শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। এখন থেকে প্রতিষ্ঠানটির জনপ্রিয় সুপার অ্যাপ ‘মাইবিএল’ (myBL)-এর মাধ্যমে গ্রাহকরা হাতের মুঠোয় পাবেন বিশেষায়িত স্বাস্থ্যসেবা। এই লক্ষ্য বাস্তবায়নে সম্প্রতি ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ক্লিনিকল লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে বাংলালিংক।

এই চুক্তির ফলে মাইবিএল অ্যাপটি এখন কেবল একটি টেলিকম অ্যাপ নয়, বরং একটি পূর্ণাঙ্গ ‘ওয়ান-স্টপ’ ডিজিটাল সল্যুশনে পরিণত হয়েছে। এর মাধ্যমে দেশজুড়ে ছড়িয়ে থাকা কোটি গ্রাহক তাদের স্মার্টফোন ব্যবহার করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, দ্রুততম সময়ে ওষুধ ডেলিভারি, ল্যাবরেটরি পরীক্ষা এবং স্বাস্থ্য বীমার মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো অত্যন্ত সাশ্রয়ী মূল্যে গ্রহণ করতে পারবেন। মূলত সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসা সেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতেই এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজধানীর গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয় ‘টাইগার’স ডেন’-এ আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এবং গ্রোথ অ্যান্ড এনগেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ। অন্যদিকে ক্লিনিকল লিমিটেডের পক্ষে প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার পারভেজ আহমেদ ও হেড অব টেকনোলজি শাবা শামস।

নতুন এই অংশীদারিত্ব প্রসঙ্গে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “বাংলাদেশে মানসম্মত স্বাস্থ্যসেবা সবার নাগালে পৌঁছে দেওয়া এখনও একটি বড় চ্যালেঞ্জ। ক্লিনিকলের সঙ্গে আমাদের এই সমন্বয় গ্রাহকদের প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় চাহিদা মেটাতে প্রযুক্তিকে আরও কার্যকরভাবে ব্যবহারের সুযোগ করে দেবে। কানেক্টিভিটি সেবার গণ্ডি পেরিয়ে আমরা গ্রাহকদের একটি সমৃদ্ধ ডিজিটাল লাইফস্টাইল উপহার দিতে চাই, যেখানে মাইবিএল অ্যাপ হবে তাদের প্রতিদিনের সুস্থতা ও জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ।”

দেশের প্রেক্ষাপটে দূরত্ব, সময় এবং উচ্চ ব্যয়ের কারণে অনেক সময় সাধারণ মানুষ সঠিক সময়ে চিকিৎসা নিতে পারেন না। বাংলালিংক ও ক্লিনিকলের এই যৌথ প্রয়াস সেই প্রতিবন্ধকতা দূর করে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব করে তুলবে। সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা এখন থেকে নির্ভরযোগ্য চিকিৎসা পরামর্শ পাবেন, যা দেশের ডিজিটাল স্বাস্থ্য খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ‘ডিজিটাল ফর অল’ স্লোগানকে সামনে রেখে বাংলালিংক দীর্ঘদিন ধরে দেশের মানুষের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির সেবার তালিকায় মাইবিএল অ্যাপ ছাড়াও রয়েছে জনপ্রিয় বিনোদন প্ল্যাটফর্ম টফি এবং দেশের প্রথম এআই-নির্ভর ডিজিটাল লাইফস্টাইল প্যাকেজ ‘রাইজ’। বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওন (VEON)-এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংক বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা, আহত ২

ডিজিটাল স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত: বাংলালিংকের ‘মাইবিএল’ অ্যাপে যুক্ত হলো ক্লিনিকল-এর সেবা

আপডেট সময় : ০৯:৪০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬