ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ: নাঈমুল ইসলাম খান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সরকারি নিয়ম অমান্য করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান মন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান এবং তার স্ত্রী নাসিমা খান মন্টি’র বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক প্রণীত চার্জশিট অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কমিশন এই অনুমোদন দেয়।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের বেশ কয়েকবার নোটিশ প্রদান করা হলেও তারা আইনানুগ নির্দেশনা প্রতিপালনে ব্যর্থ হন। এর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার পর কমিশন আজ এই চার্জশিট অনুমোদন করেছে।

দুদকের অনুসন্ধানে নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টি’র আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন বিপুল পরিমাণ সম্পদের তথ্য উদ্ঘাটন করা হয়েছে। এই পরিস্থিতিতে, দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী তাদের নিজ নিজ সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছিল। তবে, নির্ধারিত সময়ের মধ্যে নাঈমুল ইসলাম খান ও নাসিমা খান মন্টি তাদের সম্পদ বিবরণী জমা দিতে ব্যর্থ হন। এমনকি, পরবর্তীতে সময়সীমা বাড়ানো হলেও, বর্ধিত সময়ের মধ্যেও তারা তাদের সম্পদ বিবরণী দাখিল করেননি। এই ব্যর্থতার কারণেই তাদের বিরুদ্ধে এই চার্জশিট দাখিল করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা, আহত ২

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ: নাঈমুল ইসলাম খান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

আপডেট সময় : ০৮:১৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬