ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ভারতে নির্বাসিত শেখ হাসিনার বিবৃতি নিয়ে নয়াদিল্লিকে ঢাকা’র বার্তা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের বিবৃতি ঢাকা প্রত্যাশা করে না। এই অবস্থান জানিয়ে নয়াদিল্লিকে বার্তা দেওয়া হয়েছে। সম্প্রতি বিবিসি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশ-ভারত সম্পর্ক, দুই দেশের মধ্যে চলমান টানাপোড়েন এবং শেখ হাসিনার ভারত থেকে দেওয়া বিবৃতি প্রসঙ্গে এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, কিছু ভুল বোঝাবুঝি বা অস্বস্তি থাকা সত্ত্বেও ভৌগোলিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক বজায় রাখা উভয় দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, শেখ হাসিনার ভারতে অবস্থানকালে তার কোনো প্রকার বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোনোভাবেই প্রত্যাশা করে না। বর্তমান পরিস্থিতিতে তার এই ধরনের তৎপরতা বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য কোনো ইতিবাচক উদাহরণ সৃষ্টি করবে না।

উল্লেখ্য, বাংলাদেশে জুলাই বিপ্লবের পর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয়। সীমান্ত উত্তেজনা এবং পাল্টা কূটনীতিক তলবের ঘটনাও ঘটে। সবশেষ, বাংলাদেশে অবস্থিত ভারতের হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোতে কর্মরত কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। এমন পরিস্থিতিতেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিবিসি ইন্ডিয়াকে সাক্ষাৎকার দেন। প্রায় দশ মিনিটের ওই সাক্ষাৎকারে দিল্লিতে শেখ হাসিনার অবস্থান, জাতীয় নির্বাচন, ঢাকা-নয়াদিল্লি সম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

সংখ্যালঘুদের ওপর যেকোনো ধরনের নিপীড়নের ঘটনায় সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে এবং জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানান তৌহিদ হোসেন। তিনি আরও বলেন, ভারত সরকার ভারতের অভ্যন্তরীণ সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশ কখনোই কথা বলেনি। বাংলাদেশের বিষয়েও ভারত সরকারের একই নীতি মেনে চলা উচিত বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা আরও উল্লেখ করেন, শেখ হাসিনা সরকারের আমলে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ করা হয়েছিল। যদিও তারা একে অপরেরকে শত্রু হিসেবে বিবেচনা করত, তবুও বাংলাদেশ উভয় দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা, আহত ২

ভারতে নির্বাসিত শেখ হাসিনার বিবৃতি নিয়ে নয়াদিল্লিকে ঢাকা’র বার্তা

আপডেট সময় : ০৭:৪৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬