মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

রাজধানীর শ্যামপুরে গোয়েন্দা অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ রাজধানীর শ্যামপুর এলাকা থেকে মো. আজগর আলী ওরফে ভোলা (৫৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে দুইটি অবৈধ বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দারা জানতে পারেন যে, শ্যামপুর থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কের ধোলাইপাড় গোলচত্বর হয়ে একজন অস্ত্রধারী ব্যক্তি একটি যাত্রীবাহী বাসে করে মহানগর এলাকায় প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল তাৎক্ষণিকভাবে উক্ত স্থানে অবস্থান নেয়।

একপর্যায়ে যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছালে সংকেত দিয়ে সেটিকে থামানো হয়। এরপর বাসের ভেতরে তল্লাশি চালিয়ে যাত্রী মো. আজগর আলী ওরফে ভোলা (৫৫)-এর দেহ তল্লাশি করে উল্লেখিত দুইটি অবৈধ বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আজগর আলীর বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানায় একটি অস্ত্র আইনে এবং ঢাকার সাভার থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে ডিবি সূত্রে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক হিসেবে ফজলুল হকের দায়িত্ব গ্রহণ: বেসরকারি খাতের নেতৃত্বে নতুন দিগন্ত

রাজধানীর শ্যামপুরে গোয়েন্দা অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৭:১৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬