ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ঐতিহাসিক চুক্তি: জাপানে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেল বাংলাদেশের তৈরি পোশাকসহ ৭ হাজার পণ্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ-জাপান ইকোনোমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হওয়ার ফলে জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেল বাংলাদেশের তৈরি পোশাক খাত। এই চুক্তির আওতায় ৭ হাজারেরও বেশি বাংলাদেশি পণ্য জাপানে শুল্কমুক্ত সুবিধা ভোগ করবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, এটি একটি যুগান্তকারী চুক্তি, যা বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের শুল্কমুক্ত বাণিজ্যের সম্ভাবনা তৈরি করবে এবং দেশের বাণিজ্যের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি আরও উল্লেখ করেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির সঙ্গে বাংলাদেশের এটিই প্রথম এ ধরনের চুক্তি। এর ফলে বাংলাদেশের ৭ হাজার ৩৭৯টি পণ্য তাৎক্ষণিকভাবে জাপানের বাজারে শুল্কমুক্ত বাণিজ্যের সুবিধা পাবে।

অন্যদিকে, জাপান তার ১ হাজার ৩৯টি পণ্যে বাংলাদেশের বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। প্রেস সচিব বিশেষভাবে জোর দিয়ে বলেন, এই চুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো, বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প (আরএমজি) জাপানের বাজারে সম্পূর্ণ শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে, যা দেশের রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা, আহত ২

ঐতিহাসিক চুক্তি: জাপানে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেল বাংলাদেশের তৈরি পোশাকসহ ৭ হাজার পণ্য

আপডেট সময় : ০৬:৫১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬